সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
নারায়ণগঞ্জের ১৯টি এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত
Update : বুধবার, ২৪ জুন, ২০২০, ৭:১৫ পূর্বাহ্ণ
প্রতিকি ছবি

ডেস্ক রির্পোট

করোনাভাইরাস সংক্রমণে নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে জেলার ১৯টি এলাকাকে রেড জোন (লাল অঞ্চল) হিসেবে চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার (২৩ জুন) রেড জোন চিহ্নিত করার পর এসব এলাকায় পরবর্তী করণীয় জানতে করোনা প্রতিরোধে গঠিত কেন্দ্রীয় টেকনিক্যাল কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

রেড জোন চিহ্নিত এলাকাগুলোর মধ্যে রয়েছে- নারায়ণগঞ্জ সিটির ৭টি ওয়ার্ড, সদর উপজেলার ২টি, বন্দরের ১টি,  সোনারগাঁয়ের ২টি, আড়াইহাজারের ৩টি ও রূপগঞ্জ উপজেলার ৪টি ওয়ার্ড।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১, ২, ৮, ১২, ১৩, ১৮, ও ২৪ নং ওয়ার্ডকে রেড জোন করা হয়েছে। তবে কোনোটারই সম্পূর্ণ ওয়ার্ড রেড জোন নয়। অনুমোদন পেলে জানানো হবে কতটুকু লকডাউনের আওতাধীন হবে।

এছাড়াও নারায়ণগঞ্জ সদরের গোগনগরের ৩নং ওয়ার্ড, এনায়েতনগরের ৩নং ওয়ার্ড, বন্দর উপজেলার কলাগাছিয়ার ৩নং ওয়ার্ড, সোনারগাঁ উপজেলার আমিনপুরের ৩নং ওয়ার্ড, মুগড়াপাড়ার ১নং ওয়ার্ড, আড়াইহাজার উপজেলার আড়াইহাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ড, হাইজাদীরের ৩নং ওয়ার্ড, ভ্রাম্মন্দিরের ৩নং ওয়ার্ড, রূপগঞ্জের তারাবর ২ নং ও ৩নং ওয়ার্ড, কাঞ্চনের ২নং ওয়ার্ড ও ভুলতার ৩নং ওয়ার্ড রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, জেলার কিছু এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করে তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এ ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে।

 

জোনাকী টেলিভিশন/এসএইচআর/২৪-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা