সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
হজ্ব নিবন্ধনের টাকা ফেরত দেয়া হবে ১২ জুলাই থেকে
Update : বুধবার, ২৪ জুন, ২০২০, ১০:৪২ পূর্বাহ্ণ
ফাইল ফটো

ডেস্ক রির্পোট

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার অন্য দেশ থেকে কেউ হজ্ব করতে পারবেন না।সৌদি সরকারের এ সিদ্ধানের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে হজ্বে যাবার জন্য যারা নিবন্ধন করেছেন তাদের টাকা ফেরত দেয়ার সিদ্ধান নেয়া হয়। বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ্বে যাওয়ার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদেরকে  ১২ই জুলাই থেকে টাকা ফেরত দেয়া হবে।

দুপুরে গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেছেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম। তিনি জানান, দুপুরে অনলাইনে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। টাকা ফেরত পেতে অনলাইনে আবেদন করতে হবে।

এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৪৫৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬১ হাজার ১৩৭ নিবন্ধন সম্পন্ন করেছিলেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে সোমবার সৌদি আরব সিদ্ধান্ত নিয়েছে সীমিত আকারে হজ্ব পালনের।

সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার অন্য দেশ থেকে কেউ হজ্ব করতে পারবেন না। সৌদি আরব মঙ্গলবার বলছে, করোনাভাইরাসের কারণে কেবলমাত্র ‘খুব সীমিত সংখ্যক’ লোককে এ বছর হজ্ব করার অনুমতি দেয়া হবে। যেখানে প্রতিবছর বিশ্ব থেকে প্রায় ২০ লাখ লোক একসাথে হজ্ব পালন করে।

সৌদি আরবের হজ্ব ও ওমরা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলছে, ‘হজ্বে অংশ নিতে পারবেন সৌদিতে অবস্থান করা বিভিন্ন দেশের খুবই অল্প সংখ্যক মানুষ।’

 

জোনাকী টেলিভিশন/এসএইচআর/২৪-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা