সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
পাওনা বুঝিয়ে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো বন্ধের সিদ্ধান্ত
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০, ৪:২২ অপরাহ্ণ
ফাইল ফটো

ডেস্ক রির্পোট

দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দিয়ে উৎপাদন কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করেছে সরকার।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।

ড. আহমদ কায়কাউস বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর আধুনিকায়ন ও রিমডেলিংয়ের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বন্ধের আগে শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দেয়া হবে। পরবর্তীতে এ কারখানাগুলো যখন আবার চালু হবে তখন নিয়োগের ক্ষেত্রে বর্তমান শ্রমিকদের অগ্রাধিকার দেয়া হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের পাওনা বুঝিতে দিতে পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। তাদের পাওনা টাকা সরাসরি তাদের অ্যাকাউন্টে দেয়া হবে। পাওনার ৫০ শতাংশ টাকা নগদ দেয়া হবে। আর বাকি ৫০ শতাংশ পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে দেয়া হবে। মূলত শ্রমিকদের সুরক্ষার জন্য ৫০ শতাংশ পারিবারিক সঞ্চয়পত্রের মাধ্যমে দেয়া হবে। এতে শ্রমিকরা এখন যে অবস্থায় আছেন তার চাইতে বেশি ভালো থাকবেন।

এর আগে গত রবিবার বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানান, ধারাবাহিকভাবে লোকসানে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর ২৪ হাজার ৮৮৬ জন স্থায়ী কর্মচারীর চাকরি গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/২ জুলাই ২০২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা