সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
আজ থেকে সারা দেশে টিসিবির পন্য বিক্রি শুরু
Update : রবিবার, ১২ জুলাই, ২০২০, ৫:৪৩ পূর্বাহ্ণ
ফাইল ফটো

ডেস্ক রির্পোট

করোনা পরিস্থিতির এই সময়ে ঈদুল আযহা সামনে রেখে আজ রবিবার থেকে সারাদেশে

ন্যায্যমূল্যে তিনটি পণ্য বিক্রি করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। টিসিবির ভ্রাম্যমাণ ২৬৪টি ট্রাকে চিনি, মসুর ডাল ও সয়াবিন তেল তিনটি পণ্য বিক্রি করবে টিসিবি । শুধু রাজধানী ঢাকায় ট্রাক বরাদ্দ রয়েছে ৪০টি।

গত বৃহস্পতিবার টিসিবি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টিসিবির ট্রাক থেকে প্রতি কেজি চিনি পাওয়া যাবে ৫২ টাকায়, যা একজন ক্রেতা সর্বোচ্চ দুই কেজি কিনতে পারবে। মসুর ডাল ৫০ টাকা কেজিতে একজন ক্রেতা সার্বোচ্চ এক কেজি নিতে পারবে। এছাড়া সয়াবিন তেল ৮০ টাকা লিটারে একজন ক্রেতা সর্বোচ্চ ৫ লিটার নিতে পারবে। ১২ জুলাই শুরু হয়ে (শুক্র ও শনিবার ব্যতীত) টিসিবির পণ্য কার্যক্রম চলবে ২৮ জুলাই পর্যন্ত।

দেশব্যাপী ২৬৪টি ভ্রাম্যমাণ ট্রাকে এ বিক্রয় কার্যক্রম চলবে। এর মধ্যে ঢাকায় ৪০টি, চট্টগ্রামে ১০টি, রংপুরে ৭টি, ময়মনসিংহে ৭টি, রাজশাহীতে ৫টি, খুলনায় ৫টি, বরিশালে ৫টি, সিলেটে ৫টি, বগুড়ায় ৫টি, কুমিল্লায় ৫টি, ঝিনাইদহে ৩টি ও মাদারীপুরে ৩টি করে ট্রাক থাকবে। এছাড়া বাকি জেলাগুলোতে প্রতিটিতে দুটি করে এবং আঞ্চলিক কার্যালয়ের আওতাভুক্ত উপজেলার জন্য পর্যায়ক্রমে অতিরিক্ত ৫টি করে ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/১২ জুলাই ২০২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা