শিরোনাম :
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আর নেই
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০, ৫:১৮ অপরাহ্ণ
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম (ফাইল ফটো)

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম ইন্তেকাল (ইন্নালিল্লাহি….রাজিউন) করেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাতে ৭টা ২৫ মিনিটে মারা যান। তার বয়স হয়েছিল ৭১ বছর।
তার মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
এদিকে অ্যাটর্নি জেনারেলের মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে যান সুপ্রিম কোর্টের আইনজীবীরা ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের আইন কর্মকর্তারা। তারা হাসপাতালে অবস্থান করা পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
গত ৪ সেপ্টেম্বর জ্বর ও গলাব্যথা নিয়ে সিএমএইচ হাসপাতালে ভর্তি হন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ওইদিনই করোনা পরীক্ষায় তার রেজাল্ট পজিটিভ আসে। গত ১৯ সেপ্টেম্বর ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়। শনিবার তার অবস্থা আরো অবনতি হয়। ওইদিন তার ফুসফুস ঠিকভাবে কাজ করছিলো না। এরপর রবিবার আইসিইউতে থাকাবস্থায় তার শারীরিক অবস্থার আবারো অবনতি হয়। পরে রাতে তিনি মারা যান।
মাহবুবে আলমের পুত্র সাংবাদিক সুমন মাহবুব এক ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, তার পিতা রাত ৭টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডভোকেট মাহবুবে আলম। মাহবুবে আলম মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
সুমন মাহবুব সাংবাদিকতা ও কন্যা শিশির কনা ও তার জামাতা শেখ রিয়াজুল হকও আইন পেশায় নিয়োজিত আছেন। মাহবুবে আলমের স্ত্রী বিনিত মাহবুব একজন ভালো চিত্রকর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা