শিরোনাম :
শিরোনাম :
রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে গৃহবধূ নিহত, অভিযুক্ত পলাতক ২৮-২৯ এপ্রিল নরসিংদী সদর উপজেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টস খেলোয়াড় বাছাইপর্ব গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দিতে প্রধানমন্ত্রীর আহ্বান নরসিংদীতে পোশাক কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন দুই দশক ধরে সুরের জাদু ছড়াচ্ছেন স্বর্ণা নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির নতুন কমিটি গঠন আইন আছে, রাষ্ট্র আছে- তবু কেন ‘খেলা হবে’? ঈদুল আযহায় এমডি শুভর ডাবল চমক লাক্সের হাত ধরে আলোয় আসা- কনকের সাফল্যের গল্প
আ.লীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য মনোনীত হলেন হেলেনা জাহাঙ্গীর
Update : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১, ২:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনোনীত হলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, এফবিসিসিআইয়ের পরিচালক, জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা জাহাঙ্গীর।

গত ১৭ জানুয়ারী বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরে অনুমোদিত আওয়ামীলীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপকমিটিতে অধ্যাপিকা সুলতানা শফিকে চেয়ারম্যান ও মেহের আফরোজ চুমকি এমপিকে সদস্য সচিব করা হয়।

আওয়ামীলীগের মহিলা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর বলেন- “আলহামদুলিল্লাহ। আমাকে বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য হিসাবে মনোনীত করায় কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে। সেই সাথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহোদয় এবং মহিলা ও শিশু বিষয়ক উপকমিটির চেয়ারম্যান অধ্যাপিকা সুলতানা শফি আপা ও সদস্য সচিব মেহের আফরোজ চুমকি আপাকে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা