শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
১১তম জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশন উপলক্ষে ডিএমপির নিষেধাজ্ঞা
Update : বুধবার, ৮ জানুয়ারি, ২০২০, ৩:২৬ অপরাহ্ণ

সংসদ অধিবেশন উপলক্ষে শেরেবাংলা নগরস্থ জাতীয় সংসদ ভবন ও পাশ্ববর্তী এলাকায় আজ বুধবার রাত ১২টা হতে সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এসব এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে আজ ডিএমপির পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। ১১তম জাতীয় সংসদের ৬ষ্ঠ (২০২০ সালের প্রথম) অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং হতে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামটর ক্রসিং পর্যন্ত, বাংলামটর লিংক রোডের পশ্চিম প্রান্ত হতে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত হতে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় হতে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণীর সংযোগস্থল হতে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত হতে মানিক মিয়া এভিনিউ এর পশ্চিম প্রান্ত, জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এ সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ এ নিষেধাজ্ঞার আওতাধীন থাকবে। বাসস

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা