শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম ও সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম
Update : বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২০, ৮:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। আজ ৮ জানুয়ারি ২০২০ তারিখ বুধবার বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার অতিরিক্ত আইজিপি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার)। কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের এএসপি থেকে তদুর্দ্ধ কর্মকর্তাদের সর্বসম্মতিক্রমে ২০২০ সালের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

১২১ সদস্যের এই কমিটির মেয়াদ এক বছর। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।

উল্লেখ্য বর্তমানে বাংলাদেশ পুলিশ ক্যাডারে এএসপি থেকে তদুর্দ্ধ কর্মকর্তা রয়েছেন ৩০৮৮ জন। বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন বিসিএস পুলিশ অফিসারদের প্রতিনিধিত্ব করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা