রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
কিশোরগঞ্জে আওয়ামী লীগ সংশ্লিষ্ট সন্দেহে আনিছ গ্রেফতার
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জে আওয়ামী লীগের পদ-পদবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে নানা অপকর্ম ও ভূমিদস্যুতায় জড়িত থাকার অভিযোগে আনিছুজ্জামান আনিছ (৪৪)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) ভোরে কিশোরগঞ্জ সদর উপজেলার দক্ষিণ লতিবাবাদ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত আনিছ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়নের দক্ষিণ লতিবাবাদ গ্রামের বজলুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আনিছুজ্জামান আনিছ শেখ হাসিনার শাসনামলে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। দলীয় পরিচয় ও প্রভাব খাটিয়ে তিনি দলিল লেখকের ভূমিকায় থেকে অসহায় ও নিরীহ মানুষের জমি জোরপূর্বক দখল, একজনের জমি অন্যজনের নামে নামজারি করাসহ নানা অনিয়মে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে এলাকায় তিনি ভূমিদস্যু হিসেবেই বেশি পরিচিত হয়ে ওঠেন।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতীতে আওয়ামী লীগের কর্মকাণ্ডে আনিছের সংশ্লিষ্টতা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, আনিছকে থানায় আনার পর জেলা বিএনপির কয়েকজন নেতা তার বিরুদ্ধে বিভিন্ন ডকুমেন্টস উপস্থাপন করেছেন। সেগুলো যাচাই-বাছাই চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা