রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
রায়পুরায় খুচরা সার বিক্রেতাদের আলোচনা সভা ও কমিটি গঠন
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের বহাল রাখা এবং টিও লাইসেন্স প্রদানের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শেষে উপস্থিত ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, রায়পুরা উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে রায়পুরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা কমিটির সভাপতি মো. আল আমিন।

নবগঠিত ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে মো. সামসুউদ্দিনকে সভাপতি এবং আসাদ প্রধানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
মো. রানা আহমেদের সঞ্চালনায় ও সামসু উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা শাখার সভাপতি আলী হোসেন, বেলাব উপজেলা শাখার সভাপতি তায়েব উদ্দিন, শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মাহিন, মনোহরদীর সাধারণ সম্পাদক অলিউল্লাহসহ রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের সাব-ডিলাররা।

ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এলাকার কৃষকদের কাছে সার সরবরাহ করে আসছি। কৃষকদের কাছে লাখ লাখ টাকা বকেয়া রয়েছে। এমতাবস্থায় আমাদের বাতিল করে নতুন কাউকে নিয়োগ দেওয়া হলে আমরা চরম ক্ষতির মুখে পড়ব। আমাদের বহাল রেখে সরকার যা সিদ্ধান্ত নেবে, তাতেই আমরা সম্মত।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা