রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
মাদরাসার একাডেমিক ভবন নির্মাণে রায়পুরা ফাউন্ডেশনের সহায়তা
Update : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১১:২১ অপরাহ্ণ

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার চর মরজাল নূরে মদিনা মডেল মাদরাসার একাডেমিক ভবন নির্মাণের জন্য রায়পুরা ফাউন্ডেশনের উদ্যোগে এক লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়েছে।

রোববার (১৪ জানুয়ারী) মাদ্রাসা প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ অনুদানের চেক হস্তান্তর করেন রায়পুরা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. খলিলুর রহমান সরকার, রায়পুরা ফাউন্ডেশনের সভাপতি মো. জয়নুল আবেদীন, সহ-সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক অজয় সাহা ও রায়পুরা উপজেলা রিপোর্টাস ক্লাবের কোষাধ্যক্ষ এম আজিজুল ইসলাম।

রায়পুরা ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা খাতের উন্নয়ন ও এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য নূরে মদিনা মডেল মাদরাসার একাডেমিক ভবন নির্মাণে এ অনুদান ফাউন্ডেশনের শিক্ষা উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিক অংশ।

চেক হস্তান্তরকালে ইউএনও মো. মাসুদ রানা বলেন, “রায়পুরা ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের এমন সহযোগিতা আমাদের শিক্ষাঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।”

স্থানীয় শিক্ষাবিদ ও এলাকাবাসী রায়পুরা ফাউন্ডেশনের এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা