রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
শিরোনাম :
লাকসামে অবৈধ বেড়িবাঁধ অপসারণ করলেন এমপি মো. আবুল কালাম উদ্যোক্তা উন্নয়নে দিয়ামনি ই কমিউনিকেশনের উদ্যোগ রায়পুরায় পূর্ব শত্রুতার জেরে রাতের আধারে কৃষকের ৪০ শতক জমির লাউ গাছ কর্তন স্বপ্ন ছুঁতে নাচের পথ পেরিয়ে অভিনয়ে মুসকানের যাত্রা প্রবাসে মানবাধিকার আন্দোলনে মিনহাজ-মারুফের নেতৃত্ব বৈশাখে এলো তাদের ‘পান্তা ইলিশ /প্রকাশ পেল তানহা খানের ‘পান্তা ইলিশ’ রায়পুরায় মেলায় জুয়া খেলতে গিয়ে ৪ জন ধৃত, ৩ জনের কারাদণ্ড মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৪-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব সোনিয়া রায়ের লাকসামে ৫টি ছাগলসহ দুই চোরকে আটক করেছে পুলিশ লাকসামে রাষ্ট্রীয় মর্যদায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ লুৎফুর রহমানের দাফন সম্পন্ন
ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে আগৈলঝাড়ায় মানববন্ধন ও সমাবেশ
Update : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশালের আগৈলঝাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে দেশে ক্রমবর্ধমান মব-সন্ত্রাস প্রতিরোধ এবং সুবিচারের দাবিতে “সুবিচার প্রার্থী জনতা”র উদ্যোগে শনিবার সকালে আগৈলঝাড়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের আগৈলঝাড়া সদর রোডের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দীনেশ চন্দ্র হালদার, কার্তিক চন্দ্র বেপারী, অশোক সরকার, সাবেক অধ্যক্ষ রনজিত বাড়ৈ খোকন, ডা. অমুল্য রতন বাড়ৈ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, আবুল মোল্লা, জেলা যুবদল সদস্য হেমায়েত তালুকদার এবং রাজিহার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শ্যামল ঘটক প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সরকারের কাছে দীপু চন্দ্র দাস হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা