রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
একদিনে শনাক্ত হাজারের কোঠা ছাড়াল, মৃত্যু আরও ১১ জনের
Update : সোমবার, ১১ মে, ২০২০, ১০:০৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

দেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে একদিনে আক্রান্তের সংখ্যা হাজারের কোঠা ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে নতুন করে এক হাজার ৩৪ জনের এবং মৃত্যু হয়েছে ১১ জনের। দেশে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৬৯১ জনে এবং মোট মৃতের সংখ্যা হলো ২৩৯ জন।

সোমবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন দুই হাজার ৯০২ জন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ২৬৭ জনের। এ সময়ে পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ২০৮টি নমুনা।

ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে পাঁচজন পুরুষ এবং ছয়জন নারী।

উল্লেখ্য গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে বাড়ছে কভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা