রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
না ফেরার দেশে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী
Update : সোমবার, ১১ মে, ২০২০, ৫:০০ অপরাহ্ণ
ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক

না ফেরার দেশে পাড়ি জমালেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী। আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মাওলানা নেজামীর মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ছাত্র সংগঠন ছাত্র খেলাফতের সভাপতি মাওলানা খোরশেদ আলম। তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে রাত ৮টা ২৫ মিনিটে তার ইন্তেকাল হয়। নেজামী সাহেবের জানাজা আগামীকাল মঙ্গলবার  সকাল ১০ টায় নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফের চর (ইটাখোলা) ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে মাওলানা নেজামীর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘ আজ সোমবার ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে পড়ে গিয়েছিলেন মাওলানা নেজামী। এরপর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে আমরা একজন বর্ষীয়ান রাজনীতিক ও আমাদের মুরুব্বিকে হারালাম।’

মাওলানা নেজামী ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে সজ্জন রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন। তিনি নেজামে ইসলাম পার্টির সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

মাওলানা আবদুল লতিফ নেজামী প্রায় ছয় দশক রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর থেকে তিনি আমৃত্যু ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ছিলেন নেজামে ইসলামী পার্টির সভাপতি।

মাওলানা নেজামী হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন। তার নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট দীর্ঘ ১৮ বছর বিএনপির সঙ্গে জোটে ছিল। ২০১৭ সালে তার দল জোট ত্যাগ করে।

উল্লেখ্য, মাওলানা আবদুল লতিফ নেজামী দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা