রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
সাধারণ ছুটি বাড়তে পারে ঈদ পর্যন্ত
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৫:১৪ অপরাহ্ণ

ডেস্ক রির্পোট

করোনা ভাইরাস পরিস্থিতি উন্নতি না হওয়ায় সাধারণ ছুটি বেড়ে ঈদের ছুটির সঙ্গে যুক্ত  হতে পারে। এমনটাই আভাস পাওয়া গেছে।আর ঈদের পরও দু’দিন সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে। আগামী এক-দু’দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসবে। তবে ঈদের ছুটির আগে চার দিনের জন্য অফিস খুলবে বলেও আলোচনায় রয়েছে।

গত ২৬ মার্চ থেকে দফায় দফায় বাড়ানো সাধারণ ছুটি আপাতত শেষ হচ্ছে ১৬ মে।

সাধারণ ছুটি বাড়লে ১৭ থেকে ২০ মে ঈদের আগে চারদিনসহ শবে কদর ও ঈদের ছুটি মিলে ২১ মে থেকে ২৬ মে ছয় দিন ঈদের ছুটির সঙ্গে ঘোষণা হতে পারে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে ২৪ অথবা ২৫ মে। আর ঈদের পর ৩০ মে শনিবার পর্যন্ত ছুটি বাড়ানো হতে পারে।

জনপ্রশাসন সূত্রে জানা যায়, রমজান ও ঈদকে সামনে রেখে গত ১০ মে থেকে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান এবং এর আগে পোশাক কারখানা খুলে দেওয়ায় রাস্তায় জনসমাগম বেড়েছে। আর সংক্রমণের সংখ্যা বাড়তে থাকায় ঈদের আগে অফিস নাও খুলতে পারে।

করোনা পরিস্থিতির কারণে গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটিতে অফিস-আদালত বন্ধ হয়ে যায়। শেষ দফায় আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয় সাধারণ ছুটি। এতে বিভিন্ন সেক্টরেই স্থবিরতা নেমে আসে।

তবে গত ২৬ এপ্রিল থেকে সীমিত পরিসরে বেশ কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ খুলে জরুরি প্রয়োজনী কাজ করছে সরকার। কিন্তু টানা ছুটিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। অনেকেরই আয় উপার্জন কমে গেছে। গ্রামের অনেক মানুষ এখন ঢাকামুখী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা