রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
দেশে সর্বোচ্চ নমুনা পরীক্ষার দিনে রেকর্ড সংখ্যক সনাক্ত
Update : শনিবার, ২৩ মে, ২০২০, ৯:৩৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। দেশে সর্বোচ্চ নমুনা পরীক্ষার দিনে নতুন করে ১ হাজার ৮৭৩ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত করা হয়েছে, যা ২৪ ঘণ্টায় সর্বোচ্চ। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে।

শনিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত)৪৭টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ৯ হাজার ৯৭৭ জনের। আগের কিছু নমুনাসহ পরীক্ষা করা হয় ১০ হাজার ৮৩৮ জনের। এতে ১ হাজার ৮৭৩ জনের করোনা শনাক্ত হয়।এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩২ হাজার ৭৮ জন।

ডা. নাসিমা জানান, শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ২০ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৪৫২ জনের মৃত্যু হলো। সর্বশেষ মৃতদের মধ্যে ১৬ জন পুরুষ ও ৪ জন নারী।

সর্বশেষ মারা যাওয়া ২০ জনের বয়স সংক্রান্ত তথ্য উল্লেখ করে তিনি জানান, এদের মধ্যে ৭১ থেকে ৮০ বছর বয়সী ১ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৮ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৩ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন ও ১০ বছরের কম বয়সী ১ জন রয়েছে।

এই ২০ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন, চট্টগ্রাম বিভাগের ৮ জন, রংপুর বিভাগের ২ জন, ময়মনসিংহ বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ২ জন, সিলেট বিভাগের ১ জন ও খুলনা বিভাগের ১ জন রয়েছেন বলে বুলেটিনে জানানো হয়।

এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা আরও ২৯৬ জন শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে ডা. নাসিমা বলেন, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নেওয়া ৬ হাজার ৪৮৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

জোনাকি টেলিভিশন/এসএইচআর/২৩-০৫-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা