সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক বাজেট পেশ
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ১২:১৯ অপরাহ্ণ
ফাইল ফটো

ডেস্ক রির্পোট

করোনাভাইরাস পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে সংসদে ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শীর্ষক বাজেট পেশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। পরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার টাকার বাজেট পেশ করেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়। এরপর আগামী অর্থবছরের এই বাজেটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতির অনুস্বাক্ষরের পর স্পিকারের কাছে অনুমতি প্রার্থনা করেন অর্থমন্ত্রী। স্পিকার অনুমতি দিলে তিনি বাজেটের চুম্বক অংশ ভিডিও আকারে সংসদে উত্থাপন করেন।

ভিডিও শেষ হলে আল্লাহ’র কাছে করোনাভাইরাস সংকট থেকে বিশ্বকে রক্ষা করার দোয়া করে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শেষ করেন।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থমন্ত্রীর ইচ্ছা অনুসারে বাকি বাজেট বক্তৃতা সংসদে পঠিত হিসেবে গণ্য হয়েছে বলে উল্লেখ করেন। এর পরপরই রবিবার (১৪ জুন) সকাল ১১টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন তিনি।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১০ জন মন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠকে ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয়া হয়।

 

জোনাকি টেলিভিশন/এসএইচআর/১১-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা