সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
এবারের বাজেট মানুষ রক্ষার বাজেট: অর্থমন্ত্রী
Update : শুক্রবার, ১২ জুন, ২০২০, ১২:৫৪ অপরাহ্ণ
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (ফাইল ফটো)

ডেস্ক রির্পোট

এবারের বাজেট দেয়া হয়েছে মানুষকে রক্ষার জন্য বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেছেন, মানুষকে খাবার দিতে হবে। চাকরি হারাদের চাকরি দিতে হবে। অসুস্থদের চিকিৎসা দিতে হবে। তাই এবারের বাজেটে আমরা এসব গুরুত্ব দিয়েছি।

শুক্রবার (১২ জুন) নতুন অর্থবছরের (২০২০-২১) প্রস্তাবিত বাজেটোত্তর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী মুস্তফা কামাল এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, কৃষির কারণে সভ্যতা এগিয়েছে। কৃষি সভ্যতার ওপর নির্ভর করে আমরাও এগিয়ে যেতে চাই। করোনা মোকাবিলায় স্বাস্থ্য সেবার পরেই গুরুত্ব পাবে কৃষি। সেটা আমাদের শেকড়। কৃষিকে এমনভাবে সাজাবো যেন কৃষির ওপর নির্ভর করে অর্থনীতিতে আলোকিত করতে পারি।

তিনি আরো বলেন, মূল্যস্ফীতি প্রজেকশন অনুযায়ী ছিল। বিনিয়োগ জিডিপি অনুপাতে ছিল। পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে মিল রেখে প্রাক্কলন অনুযায়ী অর্জন করেছি। এবারও এই বাজেট বাস্তবায়ন করতে পারব। এ টাকা কোথা থেকে আসছে সেটা পরে দেখা যাবে। আগে খরচ করবো। তারপর আমরা টাকার কথা চিন্তা করবো।

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অসঙ্গতি থাকলেও তা বাস্তবায়নযোগ্য বলে আমি মনে করি। এর আগে ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল ৭.৮ শতাংশ। অর্জন হয়েছে তার চেয়ে বেশি। আশা করি এবারও লক্ষ্যমাত্রা অর্জিত হব।

অপরদিকে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, বরাবরের মতো এবারের বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সৎ করদাতাদের প্রতি অন্যায় করা হচ্ছে।

শুক্রবার (১২ জুন) এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নতুন অর্থবছরের (২০২০-২১) প্রস্তাবিত বাজেটের ওপর এ অভিমত দেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

মহামারি করোনা ভাইরাস সংকটময় পরিস্থিতি এবং অর্থনীতি পুনরুদ্ধারে মানুষের জীবন-জীবিকার কথা চিন্তায় রেখে এবারের বাজেটের শিরোনাম রাখা হয়েছে ‘অর্থনৈতিক উত্তরণ: ভবিষ্যৎ পথ পরিক্রমা’। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। চলতি ২০১৯-২০ অর্থবছরের মূল বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।

 

জোনাকি টেলিভিশন/এসএইচআর/১১-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা