সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
সস্ত্রীক করোনায় আক্রান্ত মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
Update : শুক্রবার, ১২ জুন, ২০২০, ৫:৩৫ অপরাহ্ণ
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক (ফাইল ছবি)

ডেস্ক রির্পোট

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং তাঁর স্ত্রী লায়লা আরজুমান্দ বানুর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এছাড়া মন্ত্রীর একান্ত সচিব হাবিবুর রহমানও করোনা আক্রান্ত হয়েছেন।

শুক্রবার রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকদিন ধরেই মন্ত্রী, তার স্ত্রী এবং পিএসের শরীরে অসুস্থতার লক্ষণ ছিল। পরে বৃহস্পতিবার তারা নমুনা পরীক্ষা জন্য দেন। শুক্রবার ফলাফলে কোভিড-১৯ পজেটিভ আসে। তবে তাদের শারীরিক অবস্থা এখনো ভালো আছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রী এবং তার পরিবার করোনা থেকে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হন। এছাড়া বেশ কয়েক সংসদ সদস্যও করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তে নতুন রেকর্ড হয়েছে। এ সময় মারা গেছে একদিনে সর্বোচ্চ ৪৬ জন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৫ জনে। এছাড়া এসময়ে নতুন শনাক্তের তালিকায় ৩ হাজার ৪৭১ জন যুক্ত হয়েছেন, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে মোট শনাক্ত হলেন ৮১ হাজার ৫২৩জন। আর নতুন সুস্থ হয়েছেন ৫০২ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হন।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/১২-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা