সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি সস্ত্রীক করোনায় আক্রান্ত
Update : সোমবার, ১৫ জুন, ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ
দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি (ফাইল ফটো)

ডেস্ক রির্পোট

দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার নমুনা পরীক্ষার ফলাফল তাদের করোনা পজেটিভ আসে। মুস্তাফিজ শফির শারীরিক অবস্থা বর্তমানে বেশ ভালো। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তত্ত্বাবধানে পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসা চলছে।

সোমবার (১৫ জুন) এক বার্তায় মুস্তাফিজ শফি নিজে এ তথ্য জানান সেই সাথে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ।

তিনি  জানান, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমি এবং আমার স্ত্রী দুজনেই করোনা পজিটিভ হয়েছি। আমাদের অবস্থা খুব একটা খারাপ না। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের তত্ত্বাবধানে পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসা চলছে। এছাড়াও একদল বিশেষজ্ঞ চিকিৎসক সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন। আমাদের জন্য দোয়া করবেন।’

এর আগে পত্রিকাটির নগর সম্পাদক শাহেদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

সম্পাদক পর্যায়ের কোন সাংবাদিক এ প্রথম করোনায় আক্রান্ত হলেন। এর আগে বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ঝুঁকি এড়াতে অনেকে বাসা থেকে কাজ করছেন।

 

জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৫-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা