সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
এবার করোনায় আক্রান্ত  হলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি
Update : বুধবার, ১৭ জুন, ২০২০, ১:৫৩ অপরাহ্ণ
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি (ফাইল ফটো)

ডেস্ক রির্পোট

এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে তার শরীরে করোনাভাইরাসের কোন উপসর্গ নেই। বুধবার তার করোনাভাইরাস পরিক্ষার ফলাফল পজিটিভ এসেছে বলে ঢাকা গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মাসুকুর রহমান সিকদার। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল লতিফ বকসীও বিষয়টি নিশ্চিত করেন।

মন্ত্রীর একান্ত সচিব জানান, বাণিজ্যমন্ত্রী করোনা টেস্ট করিয়েছিলেন। আজ ফলাফল পজিটিভ এসেছে। তিনি তার সুস্থতা কামনা সবার কাছে দোয়া চেয়েছেন।

শরীরে কোনো উপসর্গ না থাকলেও আজ রাতে মন্ত্রী রাজধানীর এভারকেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে ভর্তি হবার সম্ভাবনা রয়েছে বলে একান্ত সচিব জানান।

২০১৮ সালে ৩০ ডিসেম্বর টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে টিপু মুনশি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

গত সোমবার টিপু মুনশি সংসদের অধিবেশনে যোগ দিয়েছিলেন জানিয়ে তার একান্ত সচিব বলেন, ‘সেদিন একটা দরকারে স্যারকে সংসদ অধিবেশনে থাকতে হয়েছিল।’

বর্তমান সরকারের মন্ত্রিসভার চতুর্থ সদস্য হিসেবে মহামারি কোভিড-১৯ এ আক্রান্ত হলেন টিপু মুনশি।

এর আগে বর্তমান মন্ত্রিসভার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনায় আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এছাড়া বেশ কয়েকজন সংসদ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।

অপরদিকে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এবং সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমেদ কামরান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যূবরণ করেছেন।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/১৭-০৬২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা