সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন [gtranslate]
শিরোনাম :
আইসিইউতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২০, ৮:৩০ পূর্বাহ্ণ
সংগীত

অনলাইন ডেস্ক

সাবেক  স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবন্নতি হওয়ার রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।শুক্রবার (১৯ জুন) সকালে তাকে কেবিন থেকে জেনারেল আইসিইউতে স্থানান্তর করা হয়।

সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান জানান, ‘শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তবে তিনি করোনায় আক্রান্ত নন বলে জানান। আগেই তার করোনা পরীক্ষা করানো হয়েছে। যার রিপোর্ট নেগেটিভ এসেছে।’বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য সাহারা খাতুনের সুস্থতা কামনা জন্য তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এদিকে বেলা ১২টার দিকে ইউনাইটেড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তাকে কিছুক্ষণ আগে জেনারেল আইসিইউতে শিফট করা হয়েছে।

সাহারা খাতুনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ২ জুন রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি দুই সপ্তাহের বেশি সময় ধরে সেখানে চিকিৎসাধীন আছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা