সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
আরেক দফা বাড়ল বিএনপির সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সময়সীমা
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০, ১০:১৪ পূর্বাহ্ণ

ডেস্ক রির্পোট

মহামারী করোনার কারণে বিএনপি সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সময়সীমা আরেক দফা বাড়িয়ে ১৫ জুলাই পর্যন্ত করা হল।আজ ২৫ জুন অর্থাৎ  বৃহস্পতিবার থেকে এই স্থগিতাদেশ কার্যকর হবে চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার দলের  এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী জানান, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এ স্থগিতাদেশ আগামী ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

এতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্য সুরক্ষা বিধি এবং সামাজিক দূরত্ব অনুসরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম/সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে সীমিত আকারে শুরু করা হবে।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/২৫-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা