সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
আইসিটি আইনে ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে মামলা
Update : শনিবার, ২৭ জুন, ২০২০, ২:৪১ অপরাহ্ণ
দৈনিক ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীন

ডেস্ক রির্পোট

প্রধানমন্ত্রী, প্রশাসন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামকে জড়িয়ে কটূক্তিমূলক সংবাদ প্রকাশ করায় দৈনিক ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীন ও সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলা করেছেন এক আইনজীবী।

ব্যারিস্টার সৌমিত্র সরদার নামে এক আইনজীবি বাদী হয়ে শনিবার সন্ধ্যায় গুলশান থানায় মামলাটি করেন।

গুলশান থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী, প্রশাসন, এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমামকে নিয়ে ‘কটূক্তি’ করে সংবাদ প্রকাশ করার অভিযোগে এনে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করা হয়েছে। মামলায় দৈনিক ইনকিলাবের সম্পাদক বাহাউদ্দীন ও সংশ্লিষ্ট প্রতিবেদক সেলিম সরকারকে আসামি করা হয়েছে।

এর আগে পত্রিকাটিতে  ‘এইচ টি ইমামকে সরিয়ে দিন’ শিরোনামে একটি মন্তব্য প্রতিবেদন প্রকাশ করা হয়। ওই প্রতিবেদনে মানবপাচারে কুয়েতে আটক হওয়া লক্ষ্মীপুর-২ আসনের এমপি কাজী শহিদ ইসলাম পাপুলের সঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামকে জড়ানো হয়। এতে সংক্ষুব্ধ হয়ে মামলাটি করা হয়।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/২৭-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা