সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন [gtranslate]
শিরোনাম :
থামছে না রোগী ভর্তি না করায় বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা
Update : রবিবার, ২৮ জুন, ২০২০, ৫:১৭ অপরাহ্ণ
ফাইল ফটো

ডেস্ক রির্পোট

রাজধানীর পাঁচটি হাসপাতাল ঘুরে কোথাও ভর্তি না করাতে পেরে বিনা চিকিৎসায় মৃত্যূবরণ করলো পাবনার মতিন মোল্লা।  করোনা টেস্টের সার্টিফিকেট না থাকায় কোনও হাসপাতালেই তাকে ভর্তি নেয়নি বলে দাবী স্বজনদের। রাজধানীতে আরও অনেককেই রোগী নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে চিকিৎসার জন্য ছুটে বেড়াতে দেখা গেছে।

টাইফয়েডের লক্ষণ আর শ্বাস কষ্ট নিয়ে ৬৮ বছরের বৃদ্ধ মতিন মোল্লার উন্নত চিকিৎসার জন্য রাত আড়াইটায় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা। ভোর রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত রাজধানীর সরকারি-বেসরকারি মিলে অন্তত ৫টি হাসপাতালে ছোটাছুটি করেন স্বজনরা। তবে নানা অযুহাতে কোথাও তাকে ভর্তি নেয়া হয়নি। দেয়া হয়নি প্রয়োজনীয় চিকিৎসাও।  রবিবার দুপুরে মতিন মোল্লার নিথর দেহ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন স্বজনরা।

শুধু মতিন মোল্লা নন এমন অমানবিক ভোগান্তির স্বীকার হচ্ছে আরও অনেকেই।  রোগীর স্বজনদের অভিযোগ টাকা ছাড়া সেবা মিলছে না অনেক সরকারি হাসপাতালেও। বিনামূল্যে রোগীকে বেড দেয়ার কথা থাকলেও টাকা ছাড়া মেলে না কোনও সেবা। সাথে রয়েছে ট্রলি ও হুইল চেয়ার বাহিনীর দৌরাত্ম্যও।

জোনাকী টেলিভিশন/এসএইচআর/২৮-০৬-২০ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ফেসবুকে আমরা